ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত সময় সাড়ে চারটা পেরিয়ে গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত সারাদেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোটারদের ৪৭.৯১ শতাংশ ভোট দিয়েছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিকেল সোয়া ৪টার দিকে এই তথ্য জানিয়েছেন।

