Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে একজন নিহত

Bangla FMbyBangla FM
২:৪২ pm ৩০, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে একজনকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল পালোয়ান (৪৬)। ঘটনাটি আজ বুধবার উপজেলার দুর্বাটি এলাকায় ঘটে। এ ঘটনায় মো. নবীল হোসেন পালোয়ান নামে অভিযুক্ত একজনকে আটক করেছে কালীগঞ্জ থানা  পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার মৌসুম থাকায় বিরোধপূর্ণ জমির পাকা ধান কাটতে আজ সকালে ইসমাইল পালোয়ান , তাঁর বড় ভাই মো. দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ান বাড়ি থেকে জমিতে যান। এসময় সেখানে তাদের চাচাতো ভাই গোলজার হোসেন পালোয়ান, তোফাজ্জল হোসেন পালোয়ান, নবীল হোসেন পালোয়ান ও নবীলের ছেলে সুফল হোসেন তাঁদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। আর এসময় হামলাকারীদের হাতে থাকা হাতুড়ির আঘাতে ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদা নুসরাত জানান, কিছু লোকজন দুপুরে রক্তাক্ত অবস্থায় ইসমাইল নামে এক জনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা–নিরীক্ষা করে দেখা যায় ওনি মৃত। ধারণা করছি হাসপাতালে নিয়ে আাসার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে।

এবিষয়ে ওসি আলাউদ্দিন জানান, আমরা এলাকাবাসীর মারফত জানতে পারি দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিসের মাধ্যমে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি বিধায় আদালতে মামলা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: অপরাধজমিসংক্রান্ত বিরোধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম