জাবেদ শেখ,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা এলাকায় সেনা বাহিনীর সহযোগিতায় অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি ট্রাকভর্তি ৭৬ বস্তা, আনুমানিক ৩ হাজার কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান।
পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

