Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবি—রামপুরায় বিশাল মানববন্ধন

Bangla FMbyBangla FM
১:৩৮ pm ২৩, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0

মারুফ সরকার, প্রতিবেদক:

নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশকে কুরআন-সুন্নাহ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব উলামা পরিষদ। শুক্রবার (২৩ মে) বাদ জুমা রামপুরা ব্রিজ থেকে মালিবাগ মোড় পর্যন্ত আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে পরিষদের সভাপতি মুফতী হাফিজুদ্দীন বলেন, “নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পুরোটাই বাতিল করতে হবে। এতে অভিন্ন পারিবারিক আইন প্রবর্তনের প্রস্তাবসহ যেসব সুপারিশ করা হয়েছে, তা কুরআন-সুন্নাহ ও ধর্মীয় মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।”

তিনি বলেন, “প্রস্তাবিত অভিন্ন পারিবারিক আইন ব্যক্তি ও পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসনে হস্তক্ষেপ করে এবং সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার বিরোধী। নারীকে তালাকের সমানাধিকার দেয়া কিংবা যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতির প্রস্তাব সুস্পষ্টভাবে ইসলাম, সামাজিক শালীনতা ও জাতীয় সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র।”

সভায় আরো বক্তব্য রাখেন মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি আমিনুল ইসলাম, মুফতি মাহফুজুর রহমান, মুফতী সাইফুল্লাহ, মুফতী তাসফীন মাহমুদ, হাফেজ মাওলানা মুফতী আরমানসহ অনেকেই।

বক্তারা বলেন, এসব প্রস্তাবনার মাধ্যমে ট্রান্সজেন্ডার, সমকামিতা ও পতিতাবৃত্তিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার পাঁয়তারা করা হচ্ছে, যা মুসলিম সমাজ তো দূরের কথা, কোনো সভ্য সমাজও মেনে নিতে পারে না। নারী সংস্কার কমিশনের এ ধরনের সুপারিশ কোটি কোটি নারীকে অপমান করেছে এবং তাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে।

মানববন্ধন থেকে ৬ দফা দাবি উপস্থাপন করা হয়:

  1. নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো অবিলম্বে বাতিল করতে হবে।
  2. নির্বাচিত শীর্ষ মুফতিদের মাধ্যমে সুপারিশগুলো যাচাই-বাছাই করাতে হবে।
  3. নারীর জান-মাল, সম্মান ও সম্ভ্রমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
  4. পতিতা, ছিন্নমূল, বিধবা, অসহায় ও এতিম নারীদের সম্মানজনক পুনর্বাসন করতে হবে।
  5. গুম, খুন, ধর্ষণসহ ভয়ঙ্কর অপরাধের বিচার শরিয়া ভিত্তিক ব্যবস্থায় করতে হবে।
  6. যৌতুক, ইভটিজিংসহ নারীর প্রতি সহিংসতার দ্রুত বিচার কার্যকর করতে হবে।

মানববন্ধনে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম