Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শহীদ ও আহতদের পুনর্বাসনে ফ্ল্যাটসহ ৭৬১ কোটি টাকার প্রকল্প, বাড়ছে বাজেট বরাদ্দমিরপুরে ২৬০০ ফ্ল্যাট নির্মাণ করবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

Bangla FMbyBangla FM
৫:৩৭ am ২৮, মে ২০২৫
in জাতীয়
A A
0

বাংলা এফএম ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ লক্ষ্যে বরাদ্দ রাখা হচ্ছে ৭৬১ কোটি টাকা। ঢাকার মিরপুরে নির্মিত হবে ১৪ তলা বিশিষ্ট ২৫টি ভবন, যেখানে এক হাজার স্কয়ারফুট আয়তনের ২ হাজার ৬০০টি ফ্ল্যাট বিনামূল্যে হস্তান্তর করা হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মিরপুর-১৪ নম্বর সেক্টরে পাঁচ একর জমিতে এই প্রকল্প বাস্তবায়ন হবে। প্রতিটি ভবনে থাকবে ১০৪টি করে ফ্ল্যাট। সচিব মনদীপ ঘরাই জানান, বাজেট পাস হওয়ার পর দরপত্র আহ্বান করে কাজ শুরু হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণত গৃহায়ন কর্তৃপক্ষকে বাজেট থেকে ঋণ দেওয়া হলেও এবার অনুদান হিসেবে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে, যাতে শহীদ পরিবার ও আহতরা সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট পান।

এছাড়া, শহীদ পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে নতুন বাজেটে আলাদা বরাদ্দ থাকছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মাধ্যমে দেওয়া হবে মাসিক সম্মানী ভাতা, এককালীন অনুদান ও চিকিৎসা সহায়তা। এ খাতে বরাদ্দ বাড়িয়ে ৫৯৩ কোটি টাকা করা হচ্ছে।

২০২৪-২৫ অর্থবছরে এ খাতে ২৩২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ ছিল। চলতি বাজেটেই শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা করে অনুদানসহ ও আহতদের চিকিৎসা, পুনর্বাসনে মোট ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা চাওয়া হয়েছিল।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের কর্মসংস্থানে জোর দেওয়া হচ্ছে। পিকেএসএফসহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ ও পুনর্বাসনের কার্যক্রম নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকার বলছে, শহীদের পরিবার ও আহতদের সম্মান, পুনর্বাসন এবং আর্থিক সুরক্ষাই এখন রাষ্ট্রীয় অগ্রাধিকার।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম