Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো রিকশা চালক মিলন

Bangla FMbyBangla FM
৫:৩৩ pm ২৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0


আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী দুই বাসের চাপায় এক রিকশা চালক নিহত হয়েছেন। নিহতের নাম মিলন ব্যাপারি (৩০)। তিনি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারির ছেলে।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ মে) বিকাল সাড়ে ৩টার দিকে পৌরসভার বোয়ালিয়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিলন ব্যাপারি বোয়ালিয়া এলাকা থেকে দুই যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন। এসময় রংপুর থেকে শেরপুরগামী ‘সিমান্ত এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব ১২-২০৪২) নামের একটি বাস পেছন থেকে তার রিকশাটিকে ধাক্কা দিলে মিলনসহ যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন।

ঠিক তখনই রংপুর থেকে রাজশাহীগামী ‘পথের সাথী’ (ঢাকা মেট্রো-ব ১২-০৪১৩) নামের আরেকটি বাস ওভারটেক করতে গিয়ে সড়কে পড়ে থাকা মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত যাত্রী গোলাপবাগ মহিলা দাখিল মাদ্রাসার সুপার শামছুল হক ও আশরাফুল ইসলাম-কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত বাস দুটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, মহাসড়কে বেপরোয়া বাস চলাচলের ওপর নজরদারি বাড়াতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম