Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী গুরুতর আহত

Bangla FMbyBangla FM
৫:১০ pm ২২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে আবুল হোসেন রাফি (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চাঁন মিয়ার মোড় বেল্লাকোট্টা এলাকার একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।

আহত রাফি অশ্বদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অলিপুর গ্রামের মো. আজাদের ছেলে এবং কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত পল্লী চিকিৎসক মো. শাহীন (৬০) একই এলাকার সুজাত উল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেলে ফুটবল খেলায় দুর্ঘটনাবশত এক কিশোর আহত হলে তাকে চিকিৎসার জন্য শাহীনের কাছে নেওয়া হয়। তবে চিকিৎসা না দিতে চাওয়ায় কিশোরদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাফির সঙ্গে শাহীনের হাতাহাতি হলে শাহীন পাশের চায়ের দোকানে থাকা ছুরি দিয়ে রাফির গলার নিচে আঘাত করেন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাফিকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মো. শাহরিয়ার জানান, “ছুরিকাঘাতটি গলার ভেতর প্রায় তিন ইঞ্চি গভীর, ধমনি কেটে গেছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম