Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে বিদেশী সিগারেটসহ গ্রেফতার-২

Bangla FMbyBangla FM
১০:৪০ am ১০, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ১ লক্ষ ১০ হাজার বিদেশী সিগারেটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (৯ জুলাই) রাতে উপজেলার পৌর এলাকার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্টে ভাই ভাই ষ্টোর  থেকে বিদেশী সিগারেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই রনি তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাত ৯ টায় কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্টে ভাই ভাই ষ্টোর  দোকান থেকে অভিযান চালিয়ে ১ লক্ষ ১০ হাজার বিদেশী সিগারেট জব্দসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেন। এসময়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা গ্রামের মাহফুজ মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩২) ও আব্দুল হান্নানের ছেলে মোঃ রাহী (১৯) কে আটক করা হয়। জব্দকৃত বিদেশী সিগারেট এর বাজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির ঘটনার জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী দেশ ভারত হইতে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে উক্ত সিগারেট বাংলাদেশের অভ্যন্তরে নিয়া আসিয়া আশপাশ এলাকা সহ বিভিন্ন স্থানে বিক্রয় করিয়া আসতেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটক দুইজনকে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম