Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুক্তাগাছা পৌরসভার বাজেট ঘোষণা

Bangla FMbyBangla FM
৭:০৭ am ০১, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মুক্তাগাছা প্রতিনিধি :

সোমবার মুক্তাগাছা পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে পৌরসভার হলরুমে মুক্তাগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্ল্যাহ, সহকারী প্রকৌশলী সুকোমল রায়,  হিসাব রক্ষক  মোহাম্মদ সাইদুর রহমান খাঁন রিপন, পৌরসভায় কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ, সুধীজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজেট অধিবেশনে  উপস্থিত ছিলেন। 

প্রস্তাবিত বাজেটে ২০২৫-২০২৬ অর্থবছরের  জন্য ৮৪ কোটি ৫৯ লক্ষ ৭৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়  ১৭ কোটি ৭৬ লক্ষ ৪৩ হাজার  টাকা। উন্নয়ন আয় ধরা হয় ৫৫ কোটি ৪২ লক্ষ ৭০ হাজার ৮০০ টাকা এবং মুলধন আয় দেখানো হয়েছে  ৪ কোটি ১ লক্ষ টাকা। প্রস্তাবিত বাজেটে  আগত তহবিল  দেখানো হয়েছে  ৭ কোটি ৩৯ লক্ষ ৬৩ হাজার ৫০০ শত ৬১ টাকা। সব মিলিয়ে বাজেটে মোট আয় ধরা হয়েছে  ৭৬ কোটি ৯৯ লক্ষ ২৬ হাজার ৮০০ শত টাকা এবং বাজেটে উদ্বৃত্তের পরিমাণ দেখানো হয়েছে  ৭ কোটি ৬০ লক্ষ ৫০ হাজার ৫০০ শত ৬১ টাকা। 

মুক্তাগাছা পৌরসভার প্রশাসক আতিকুল ইসলাম বাজেট ঘোষণাকালে বলেন, এই বাজেট মুক্তাগাছা পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা সুষম বণ্টন এবং স্বচ্ছতার সাথে এই বাজেট বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক বাতি, রাস্তাঘাটের উন্নয়ন, জনস্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বাজেটে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। মুক্তাগাছা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য শহরে রূপান্তরিত করে উন্নয়ন এগিয়ে নেওয়ার লক্ষ্য পূরণে তিনি সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম