Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা

Bangla FMbyBangla FM
৫:১৬ am ২৫, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

বেনাপোল প্রতিনিধি:

যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ, পর্নোগ্রাফি ও বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন কুমিল্লার এক তরুণী।

শনিবার (২৪ মে) দুপুরে যশোর কোতোয়ালি থানায় মামলাটি করেন ভুক্তভোগী ওই তরুণী।

মামলার অভিযোগে তিনি জানান, ২০২২ সালের ডিসেম্বর মাসে ফেসবুকে ‘আড়ঁৎব জধভধ’ নামে একটি আইডি থেকে তার সঙ্গে সাইফুল ইসলামের পরিচয় হয়। এরপর মোবাইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ চলতে থাকে এবং একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রাফা।

ভুক্তভোগীর দাবি, ২০২৩ সালের ৫ অক্টোবর সাইফুল ইসলামের ডাকে সাড়া দিয়ে তিনি ঢাকা থেকে যশোরে আসেন। সেদিন বিকেলে মণিহার সিনেমা হলের সামনে থেকে রাফা তাকে যশোর আইটি পার্কে নিয়ে যান এবং সন্ধ্যায় পার্কের একটি কক্ষে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। একই সময় গোপনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করা হয়।

পরে সেই ভিডিও ফাঁসের হুমকি দিয়ে প্রথমে ইসলামী ব্যাংক যশোর শাখার একটি অ্যাকাউন্টে দুই লাখ টাকা দাবি করেন রাফা। ভয়ে তিনি টাকা পাঠান। এরপর আরও বিকাশ ও ব্যাংকের মাধ্যমে প্রায় তিন লাখ টাকা এবং সরাসরি আরও তিন লাখ দশ হাজার টাকা দেন বলে জানান ওই তরুণী। সবমিলিয়ে প্রায় আট লাখ দশ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলায় আরও বলা হয়, গত ২৩ মে রাতে ওই তরুণী তার এক বান্ধবীকে নিয়ে রাফার যশোরের শংকরপুর এলাকার বাড়িতে যান। রাফার বাবা-মা সম্পর্ক মেনে নেওয়ার আশ্বাস দিলেও পরে রাফা তার বন্ধুদের মাধ্যমে হুমকি দেন এবং তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বাধ্য হয়ে তরুণী থানায় মামলা করেন।

এ বিষয়ে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাফা জানান, ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, তবে ধর্ষণ বা অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, ওই তরুণীর অন্য একজনের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানার পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন, এরই জেরে এসব অভিযোগ আনা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, “মামলাটি রেকর্ড করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার কিছু সত্যতা পাওয়া গেছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম