Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশ

Bangla FMbyBangla FM
১০:২৫ am ০৬, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:


নীলফামারীতে সরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া বা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষুব্ধ সাধারণ জনগণ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টায় নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে হাজার হাজার মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন।


সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম সেপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সহ-সভাপতি মাহবুবুর মাহবুব, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলফারুক আব্দুল লতিফ, জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি আবু মো. সোয়েম, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহিম, নীলফামারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক নূর আলম, ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ সরকার, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রেহা ফেরদৌস সহ আরও অনেকে।


মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান,‘ স্থায়ী ক্যাম্পাস না থাকলেও এখানকার শিক্ষকদের পাঠদানে কোনো ঘাটতি নেই। আমাদের এখানে যে পরিক্ষাগুলো হয় বড় বড় মেডিকেল থেকে শিক্ষকরা এসে আমাদের স্টান্ড্যার্ড যাচাই করে। আমাদের এখানে যদি শিক্ষার মান না থাকতো তাহলে তারা আমাদের পাস করাতো না। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৪টি মেডিকেল কলেজের মধ্যে নীলফামারী মেডিকেল কলেজ প্রথম স্থান অর্জন করে। যদি শিক্ষার মান নাই থাকতো তাহলে আমরা ২৪টা মেডিকেলের মধ্যে কখনই প্রথম হতে পারতাম না। শুধুমাত্র স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে আমাদের মানহীন অ্যাখ্যা দিয়ে নীলফামারী মেডিকেল কলেজ স্থানান্তরের যে ষড়যন্ত্র করা হচ্ছে এটি কখনও আমরা নীলফামারী মেডিকেলের শিক্ষার্থীরা ও নীলফামারীবাসী মেনে নিবো না।’


অন্যান্য বক্তারা জানান, ‘নীলফামারী মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র এ জেলার মানুষেরা মেনে নিবে না। এটি নীলফামারীবাসীর বহুদিনের স্বপ্ন, এবং এটি বন্ধ করে দেওয়া বা অন্য জেলায় স্থানান্তরের চেষ্টা করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অনতিবিলম্বে দ্রুত স্থায়ী ক্যাম্পাস ও পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করতে হবে। আগামী ৯ মার্চ দেশের নতুন ৬টি মেডিকেল কলেজের সমস্যা-সম্ভাবনা চিহিৃতকরণ ও সমাধান বিষয়ক সভায় নীলফামারী মেডিকেল কলেজ বন্ধ বা অন্য জেলায় স্থানান্তর নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে নীলফামারী জেলা অচল করে দেওয়া হবে।’
এছাড়াও অতিদ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের জমিতে মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণ কাজ শুরু ও বর্তমান ক্যাম্পাসের সার্বিক অবস্থা যাচাই এবং উন্নয়নের জন্য বিশেষজ্ঞ দল কর্তৃক সরেজমিনে পরিদর্শন করার দাবি জানান মেডিকেলের শিক্ষার্থীর। মানববন্ধন কর্মসূচি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম