Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জে ঘিওরে কম্পিউটার ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাঙচুর, থানায় অভিযোগ

Bangla FMbyBangla FM
৯:৩৬ am ২৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় আলী আজম মানিক নামের এক কম্পিউটার ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নাসিম ভূঁইয়ার (৪৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আলী আজম মানিক ঘিওর বাসস্ট্যান্ডে “মানিক কম্পিউটার” নামক দোকান পরিচালনা করেন। অভিযুক্ত নাসিম ভূঁইয়া প্রায়ই দোকানে বিভিন্ন কাজে আসতেন এবং কাজ শেষে বিল না দিয়ে চলে যেতেন। বিল চাইলে তিনি ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন।

গতকাল সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে নাসিম ভূঁইয়া পুনরায় দোকানে আসেন এবং জরুরি কাজ করানোর দাবি করেন। তবে মানিক তখন অন্য একটি কাজে ব্যস্ত থাকায় অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নাসিম মানিকের দাড়ি ধরে টানেন, অকথ্য গালিগালাজ করেন এবং অতর্কিতে এলোপাতাড়ি কিল-ঘুষি ও থাপ্পড় মারেন। পরে আহত অবস্থায় মানিককে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় অভিযুক্ত ব্যক্তি দোকানে থাকা একটি মনিটর ভাঙচুর করেন যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

আলী আজম মানিক বলেন,

“নাসিম ভূঁইয়া দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে নানা কাজ করিয়ে টাকা দেননি। টাকা চাইলে তিনি হুমকি দেন। এবার তো প্রকাশ্যে মারধর করে দাড়ি টেনেছেন। আমি ন্যায়বিচার চাই।”

অভিযুক্ত নাসিম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনুর মিয়া বলেন,

“লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ব্যবসায়ী মহলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম