Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুরবানিকে কেন্দ্র করে সৈয়দপুরের একমাত্র দুম্বা খামার নিয়ে আশাবাদী রবিউল

Bangla FMbyBangla FM
১১:৫৪ am ২৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি:

কুরবানিকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুর উপজেলার রবিউল ইসলামের দুম্বার খামার স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে। মরু অঞ্চলের এই ব্যতিক্রমধর্মী প্রাণীকে ঘিরে খামারটি এখন দর্শনার্থী ও সম্ভাব্য ক্রেতাদের পদচারণায় মুখর। যদিও এখনো পুরো দমে বিক্রি শুরু হয়নি, তবে রবিউলের আশা—ঈদের আগেই সব দুম্বা বিক্রি হয়ে যাবে।

উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের কাথারিপাড়া গ্রামের বাসিন্দা রবিউল ২০২২ সালে এই খামারের সূচনা করেন। তার ছোট ভাই রেজাউল ইসলাম সৌদি আরবে কর্মরত। ২০২২ সালে দেশে ফেরার সময় তিনি দুটি দুম্বা সঙ্গে করে আনেন। শুরুতে জলবায়ুতে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হলেও এক মাসের মধ্যেই প্রাণীগুলো স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়।

পরবর্তীতে সৌদি আরব থেকে আরও ছয়টি দুম্বা এনে রবিউল ধীরে ধীরে তার খামারটি বড় করেন। বর্তমানে তার খামারে ২৬টি দুম্বা রয়েছে। এর মধ্যে একটি ইতোমধ্যে ৯০ হাজার টাকায় বিক্রি হয়েছে, এবং ঢাকার একজন ব্যবসায়ী আরও পাঁচটি দুম্বার অর্ডার দিয়েছেন।

দম্বাগুলোর ওজন ৫০ থেকে ১০০ কেজি পর্যন্ত হয়ে থাকে। অধিকাংশই সাদা রঙের এবং খাদ্যতালিকায় রয়েছে কচি ঘাস, ভুট্টা, ভুসি ও চোকর। তারা তুলনামূলকভাবে কম পানি পান করে। প্রতিদিন দুপুরের পর রবিউল খামার থেকে মাঠে নিয়ে চরাতে যান প্রাণীগুলোকে।

খামারে গিয়ে দেখা যায়, দুম্বাগুলো সুস্থ ও সচল। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেক দর্শনার্থী আসছেন। এক দর্শনার্থী জাহাঙ্গীর বলেন, “মরুর প্রাণী দুম্বা কীভাবে আমাদের জলবায়ুতে মানিয়ে নিয়েছে, তা দেখতে এসেছি। এবার কোরবানিতে দুম্বা দেওয়ার ইচ্ছা রয়েছে।”

এদিকে, খামার দেখে অনুপ্রাণিত হয়েছেন স্থানীয় কলেজ শিক্ষার্থী জহুরুল ইসলাম। তিনি বলেন, “প্রতিদিন এসে খামার দেখছি। নিজের খামার দেওয়ার স্বপ্ন দেখছি। রবিউল ভাই অভিজ্ঞতা শেয়ার করছেন, সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।”

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম জানান, “এটি নীলফামারীর একমাত্র দুম্বার খামার। আমি নিজে খামারটি পরিদর্শন করেছি। এটি একটি সময়োপযোগী ও সম্ভাবনাময় উদ্যোগ। তুর্কি জাতের এই দুম্বাগুলো এলাকায় ইতিমধ্যেই সাড়া ফেলেছে। খামারিকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হবে।”

আগামী শুক্রবার ও মঙ্গলবার ঢেলাপীর হাটে এই দুম্বাগুলো তোলা হবে বলে জানিয়েছেন রবিউল। তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, “আশা করি, ঈদের আগেই সব দুম্বা বিক্রি হয়ে যাবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম