Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল ভ্যান চালকের

Bangla FMbyBangla FM
৫:৪১ pm ২৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0


মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে দুই বাসের আগে যাওয়ার প্রতিযোগিতায় এক অটোভ্যান চালক প্রাণ হারিয়েছেন। নিহতের নাম হারুনুর রশিদ (৬৫)। তিনি নবাবগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন।

সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার রাণীগঞ্জ নতুন গরুর হাট এলাকার মহাসড়কে মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্বীন ইসলাম পরিবহন এবং একটি অজ্ঞাত বাস বগুড়ার দিকে ছুটে যাচ্ছিলো। একই সময়ে হারুনুর রশিদ একটি অটোভ্যান নিয়ে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ করে দুই বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার মাঝে পড়ে একটি বাস তার অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

দ্বীন ইসলাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৪৭০৩) নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ রাস্তার পাশের জমিতে উল্টে যায়। এতে বাসের অন্তত ৯ জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রিয়াংক কুন্ডু জানান,

“আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। এর মধ্যে হারুনুর রশিদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।”

পরে আহত হারুনুর রশিদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পীরগঞ্জের ধাপের হাট এলাকায় তিনি মৃত্যুবরণ করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান,

“দুর্ঘটনায় নিহত হারুনুর রশিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম