Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুর-৪ আসনে আমি ‘উড়ে এসে জুড়ে বসিনি’ — শহিদুল ইসলাম বাবুল

Bangla FMbyBangla FM
১:০৫ pm ১৪, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন,

“আমি ফরিদপুর-৪ আসনে উড়ে এসে জুড়ে বসিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই আমাকে এ আসনে পাঠিয়েছেন। তিনি বলেছেন, ‘এই আসন আওয়ামী লীগের ঘাঁটি—তুমি এটাকে বিএনপির ঘাঁটিতে রূপান্তর করবে।’”

শনিবার (১৪ জুন) সকালে সদরপুর উপজেলার রাজিয়া সিনেমা হল ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু। সভা পরিচালনা করেন সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা।

‘নির্বাচন সহজ হবে না, লড়াই করে নিতে হবে বিজয়’

বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল আরও বলেন,

“এই আসনে নির্বাচন হবে চ্যালেঞ্জিং। তাই এখনই মাঠে নামতে হবে। আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন।”

অন্যদের বক্তব্য

আলোচনা সভায় আরও বক্তব্য দেন:

  • ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা
  • সদস্য সচিব এ. কে. এম. কিবরিয়া স্বপন
  • ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম
  • সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী
  • ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস
  • সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাইদ ও রাজ্জাক খান প্রমুখ

দোয়া ও শুভকামনা

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত নেতা-কর্মীরা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম