Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুবি শিক্ষককে আঙুল তুলে হুমকি, সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ

Bangla FMbyBangla FM
৫:১৮ pm ১২, জুলাই ২০২৫
in ক্যাম্পাস
A A
0

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘রক্তাত্ত জুলাই -২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কর্তৃক শিক্ষককে প্রাণ নাশের হুমকির ঘটনায় সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন শিক্ষক মুতাসিম বিল্লাহ। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের হাসান কামরুল।

শনিবার (১২ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরির (জিডি) আবেদনটি করেন তিনি।

সাধারণ ডায়েরিতে শিক্ষক মুতাসিম বিল্লাহ অভিযোগ করেন, আলোচনাসভা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী বিবাদী হাসান কামরুল (৩৬) উপদেষ্টা ও প্রধান অতিথি আসিফ মাহমুদ সঞ্জীব ভূঁইয়াকে মুরাদনগর উপজেলা থেকে ফুল দেওয়ার বিষয়ে আমাকে অবহিত করে। আমি উপ-উপাচার্য মহোদয়কে বিষয়টি অবহিত করলে তিনি (উপ-উপাচার্য) আমাকে অল্প সময়ে ফুল দেওয়ার সুযোগ নাই বলে জানান। এটি আমি বিবাদী হাসান কামরুলকে জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে, জোরে হুংকার ছেড়ে বলে ‘উপ-উপাচার্যের খবর আছে’। আমি তাকে নিবৃত করার চেষ্টা করলে সে আমার উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। হাত উচিয়ে, চোখ রাঙিয়ে আমাকেও একই হুমকি দেয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী শিক্ষক মুত্তাসিম বিল্লাহ বলেন, ‘গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের একজন শিক্ষার্থী হাসান কামরুল প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সোশ্যাল মিডিয়া বিভিন্ন নেগেটিভিটি ছড়াচ্ছিল। আমাকে নেওয়া এর আগে সোটাল মিডিয়া বিভিন্ন আজেবাজে কথাবার্তা বলেছে। কিন্তু, গতকালের অনুষ্ঠানে যখন আমাদের প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসেছিলেন। আমি সঞ্চালক হিসেবে ছিলাম। যখন অনুষ্ঠানটি শুরু হয় কিছুক্ষণ পর পর ওনি এসে আমাকে বলছিলেন যে মুরাদনগর এর শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল দিতে চাচ্ছে। আমি যখন বিষয়টি আমাদের উপ-উপাচার্যকে জানাই। তিনি (উপ-উপাচার্য) বলেন যে অনুষ্ঠান একটু পরিচয় শেষ হয়ে যাবে তারা যাতে গেটের সামনে গিয়ে ফুল দেয়। তখন এসে বলে যে উপ-উপাচার্যের খবর আছে এবং আমি যখন তাকে শান্ত হতে বললাম আমাকেও সে আমাকে আঙুল উঁচিয়ে একই কথা বলে যে ‘আপনারও খবর আছে’। তাই আমি এসব বিষয় চিন্তা করে ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করি।’

এবিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) টিটু কুমার নাথ বলেন, ‘স্যার সম্ভবত থানায় গিয়েছেন। কিন্তু, আমার কাছে এখনো কোনো কাগজ আসে নাই। আসলে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গতকাল (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি অবহিতকরণ ও বিচারের দাবিতে লিখিত অভিযোগ  দেন শিক্ষক মুতাসিম বিল্লাহ। সেটিকে কেন্দ্র করে অভিযুক্ত হাসান কামরুলের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম