Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

Bangla FMbyBangla FM
৭:১৩ am ০১, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:

নরসিংদীতে মিনহাজুল আবেদীন রিজভী (৩৫) নামে এক ডিস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিজভী রায়পুরা উপজেলার করিমগঞ্জ এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। তিনি পরিবার নিয়ে নরসিংদী শহরের বীরপুরে বসবাস করতেন। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে দূর্বৃত্তরা রিজভীর ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে গুলি করে। পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারা জানায়, ইন্টারনেট ও ডিস ব্যবসাকে কেন্দ্র করে নিহত রিজভীর সাথে দ্বন্দ্ব ছিলো অন্য আরেক ডিস ব্যবসায়ী তৈবুর রহমানের। সোমবার রাত ১০টার দিকে নিজের বাইকে করে প্রতিপক্ষ ইন্টারনেট ব্যবসায়ী তৈবুরহমানের ভাড়া করা বাসায় আসে রিজভী, এক পর্যায়ে গুলির শব্দ শুনে স্থানীয়রা এসে রাস্তায় রিজভীর ক্ষতবিক্ষত লাশ পরে থাকতে দেখেন।

পুলিশ জানায়, রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে। এসময় ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন সরকার বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যার আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকান্ড সংগঠিত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এরসাথে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম