Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রক্তে লেখা ইতিহাসের ৭৩ বছর: দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Bangla FMbyBangla FM
১০:৩৯ am ২৬, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131074

Oplus_131074

 নূর আলম,নেত্রকোণা প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর উপজেলা সংসদের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয় জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে।

দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, উপজেলা সংসদের সাবেক সভাপতি শামছুল আলম খান, রুপন কুমার সরকার, মোরশেদ আলম, নজরুল ইসলাম, নুর আলম খান এবং বর্তমান উপজেলা কমিটির সহ-সভাপতি কবিরুল ইসলাম ও রমজান আলী প্রমুখ।

বক্তারা বলেন,১৯৫২ সালের ২৬ এপ্রিল দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের আন্দোলন-সংগ্রামে সংগঠনটি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে আসছে।

বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ভবিষ্যতেও দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্যের সমাজ গঠনে ছাত্র ইউনিয়ন দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, ওলি হাসান কলিসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম