মোহাম্মদ মাসুদ মজুমদার :
এবি ব্যাংক পিএলসি এবং ফিল্পস লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে যার অধীনে এবি ব্যাংক তার গ্রাহকদের ডিজিটাল ঋণ সুবিধা প্রদান করবে, যা ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং পরিধি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবি ব্যাংক পিএসসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান এবং ফিল্পস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বাস ধাকাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, জেড এম বাবর খান ও মহাদেব সরকার এফসিএ।

