জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, তবারক বিতরণ এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে।
শুক্রবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়। এতে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক চেতনা বিকাশে তিনি অবদান রেখেছেন।
অনুষ্ঠানে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

