Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে ১১ লাখ টাকার চোরাই সিগারেটসহ আটক ২

Bangla FMbyBangla FM
৭:২৩ am ১১, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে মজুত করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানা পুলিশ উপজেলার ভানুগাছ বাজারের ‘ভাই ভাই স্টোর’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, দোকানঘরের ভেতর থেকে মোট ১ লাখ ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মো. সোহাগ মিয়া (৩২) ও মো. রাহী (১৯) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তারা দুজনেই কমলগঞ্জ উপজেলার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা সীমান্ত এলাকা থেকে দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই সিগারেট এনে বিক্রির কথা স্বীকার করেছে। জব্দকৃত মালামালের বিষয়ে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

পুলিশ জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে আসামিদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়।

ওসি মাহফুজুল কবির আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্রের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম