রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন হল সংসদ নির্বাচনে ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মোট ১৭টি হলে এর মধ্যে বিজয় ২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৯ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই ৩৬ হলে ৭ জন নির্বাচিত হয়েছেন।
তবে রোকেয়া, জুলাই ৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কোনো প্রার্থী না থাকায় পদগুলো শূন্য থাকবে।
রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. সেতাউর রহমান জানান, শূন্য পদ পূরণ করা সম্ভব নয়, তবে বাকি সদস্যদের দিয়েই হল সংসদ চলবে।
আগামী ২১ সেপ্টেম্বর রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ২৮ হাজার ৯০৫ জন শিক্ষার্থী ভোট দেবেন।

