Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৪, গুরুতর আহত অনেকে

Nuri JahanbyNuri Jahan
১:১৫ pm ০৫, নভেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ইউপিএস এমডি-১১ কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর ওয়াশিংটন পোস্টের।

মঙ্গলবার বিমানটি বিমানবন্দরের কাছে বাণিজ্যিক এলাকা ও সড়ক অতিক্রম করে ছুটতে থাকে। ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ধ্বংসাবশেষ থেকেও আগুন জ্বলছিল।

লুইসভিল বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জোনাথন বেভিন চারজন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এই দুর্ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তিনি বলেছেন, ‘আহতদের অনেকেই গুরুতর অসুস্থ। তাদের স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।

তবে বিমানের ফ্লাইট ক্রুদের অবস্থা এখনও জানা যায়নি। কেনটাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, কর্তৃপক্ষ নিহতদের শনাক্ত করতে এবং তাদের পরিবারকে অবহিত করতে কাজ করছে।

লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, সব জরুরি সেবা ঘটনাস্থলে কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকে। তবে তা নিয়ন্ত্রণে দ্রুতই নেওয়া হয়েছে।

মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড দুর্ঘটনাটির তদন্তের নেতৃত্ব দেবে। দেশটির ফেডারেল এভিয়েশন প্রশাসন এতে সহায়তা করবে। বিমানটিকে ইউপিএস ফ্লাইট ২৯৭৬ হিসেবে শনাক্ত করা হয়েছে।

 

Tags: কার্গো বিমান বিধ্বস্তকেন্টাকিক্রেইগ গ্রিনবার্গমুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরযুক্তরাষ্ট্রলুইসভিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম