Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ৪ দিন ব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু

Tanazzina TaniabyTanazzina Tania
১০:৫৭ pm ১০, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার , আব্দুস সালাম মোল্লা :

ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে শুরু হয়েছে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের ৪ দিন ব্যাপী বিশ্ব উরস শরীফ আজ শনিবার (১০ জানুয়ারী) থেকে শুরু হয়েছে।

উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী ছাহেবের পবিত্র উরস শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রেন, মাক্রোবাস,প্রাইভেটকার লঞ্চ ট্রলার সহ বিভিন্ন যানবাহনে ইতিমধ্যেই জাকেরান আশেকান ও ধর্মপ্রান মুমিন মোসলমান সহ বিভিন্ন ধর্মালম্বীদের পদচারনায় মুখরিত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। আগত জাকেরদের থাকার জন্য কয়েক কিলোমিটার এলাকাজুরে তাবু নির্মান,অজুখানা,মহিলাদের আলাদা থাকার ব্যাবস্থা, পয়নিস্কাশন ব্যাবস্থা, হিন্দু ভক্তদের জন্য থাকা খাওয়ার ব্যাবস্থা সহ খাবার মাঠ প্রস্তুত করা হয়েছে।

উরস শরীফের প্রথমদিনই লোকে লোকারন্য হয়ে গেছে পুরো এলাকাজুরে।শুক্রবার জুম্মার নামাজে মুসুল্লীদের উপচেপরা ভির ছিল চোখে পড়ার মত ।

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের সমন্বয়ক শহীদুল ইসলাম শাহিন জানান, শনিবার ফজর নামাজ শেষে জামানার মোজাদ্দেদ বিশ্ব ওলী খজাবাবা ফরিদপুরী কেবলাজান ছাহেবের রওজা শরীফ জিয়ারতের মাধ্যমে উরস শরীফের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ফরজ, সুন্নত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী, জিকির আসকারে মশগুল থাকবে জাকেরান আশেকান, ভক্ত আগতরা। আলেম ওলামারা শরিয়ত, তরিকত, হকিকত ও মারেফতের আমল সমুহ নিয়ে মুল্যবান বয়ান করবেন। ধারনা করা হচ্ছে এবারে উরস শরীফে অন্যান্য বছরের তুলনায় লোক সমাগম বেশি হবে। উল্লেখ্য আজ থেকে ৭৮ বছর আগে বাংলা ১৩৫৪ সাল থেকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পবিত্র উরস শরীফের শুভ সুচনা করেন খাজাবাবা ফরিদপুরী কেবলাজান ছাহেব। তারই ধারাবাহিকতায় বর্তমান গদিনশীন হযরত খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী ছাহেব উরস শরীফ পরিচালনা করেন৷ তিনি দফায় দফায় জাকেরান আশেকান দের সাক্ষাত প্রদান করবেন এবং মুল্যবান নসিহত প্রদান করবেন।

সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃ আঃ) ছাহেবের মাজার জিয়ারত শেষে মুসলিম বিশ্বের সুখ শান্তি ও কল্যান কামনা করে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে ২০২৬ সালের বিশ্ব উরস শরীফ।

Tags: বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম