Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাসন ও বিচার ব্যবস্থায় কুরআনের বিধান কায়েম ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গড়া সম্ভব নয়- মাওলানা আব্দুস সাত্তার

Bangla FMbyBangla FM
৫:৩৩ am ০৯, মার্চ ২০২৫
in ধর্ম ও দর্শন
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

দেশের শাসন ও বিচার বিভাগে কুরআনের বিধান কায়েম করা ছাড়া পবিত্র রমাজানের শিক্ষা বাস্তবায়ন তথা বৈষম্যহীন রাষ্ট্র গড়া সম্ভব নয়। তাই কুরআনের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে রমাজানের শিক্ষার আলোকে দেশ গড়তে প্রচেষ্টা চালাতে হবে। এজন্য জামায়াতের নেতৃত্বে সরকার গঠনে ভূমিকা রাখতে হবে।

উপরোক্ত কথাগুলো বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। 

তিনি শনিবার (৮ মার্চ) বিকাল ৪ টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে সৈয়দপুর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। 

তিনি আরও বলেন, বিগত দিনে যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তারা কুরআন দিয়ে শাসন ও বিচার করেনি বলেই জাতি আজও অধিকারহীন ও বৈষম্যের শিকার। বিচারহীনতায় পর্যুদস্ত। মানবরচিত সংবিধানের দোহাই দিয়ে  মাফিয়া ও ফ্যাসিবাদ জেঁকে বসে ক্ষমতার মসনদে। মাঝে মাঝে অধিকার আদায়ে রাজপদে নামতে হয়। রক্ত, প্রাণ বিসর্জন দিয়ে স্বৈরাচারকে হটাতে হয়। চব্বিশের চেতনা ও ফসল রক্ষা করতে হলে আমাদের ইসলামী জীবন ব্যবস্থায় ফিরতে হবে। এক্ষেত্রে সকলকে সক্রিয় হওয়ার আহবান জানান তিনি। 

সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর ই আলম সিদ্দিকী, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম, সৈয়দপুর উপজেলা নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা লুৎফর রহমান ও  গোলাম মোস্তফা বিএসসি, শহর আমীর শরফুদ্দীন খান, পীরজাদা মাওলানা সাজিদুর রহমান, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি ফজলুল হক। 

উপস্থিত ছিলেন, চব্বিশের শহীদ সাজ্জাদ হোসেনের পিতা পৌরসভার নামাজ ঘরের ইমাম আলমগীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক সোয়েব, রিমন, প্রিন্স, বাংলাদেশ হিন্দু কল্যান ফ্রন্টের কেন্দ্রীয় নেতা অমিত কুমার আগারওয়ালা ও পূজা উদযাপন পরিষদের সভাপতি রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর এমডি রাজু কুমার পোদ্দার। 

আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীদ সাহাব, হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবেদ আলম, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. নজরুল ইসলাম, আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আফজাল বিন নাজির।

এছাড়াও রেলওয়ে এমপ্লয়েজ লীগ (বিআরইএল) এর কেন্দ্রীয় নেতা ইঞ্জিয়ার শাহজাহান মোল্লা, ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল হোসেন, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান, গণ অধিকার পারিষদের সহ সভাপতি মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মানোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-আলেমগণ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সামাজিক, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাংবাদিকগণ।

উপজেলা সেক্রেটারী আলহাজ্ব মাজহারুল ইসলামের সঞ্চালনায়  আলোচনা সভা শেষে সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম সমাপনী বক্তব্য রাখেন এবং মোনাজাত পরিচালনা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম