Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত

Bangla FMbyBangla FM
৯:৪৮ am ০৬, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইনঃ

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। 

তবে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের বিদায়ী ভাষণের প্রতি আস্থা ও সম্মান প্রদর্শন করে সব ধরনের আন্দোলন ও কর্মসূচি ঈদুল আজহা পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

 জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী লিখিত বক্তব্য পাঠ করে এই ঘোষণা দেন।

বক্তব্যে তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিদায় ভাষণে শিক্ষক-কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আজহা থেকে উৎসব ভাতা ও সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।

 সেজন্য আমরা শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট চলমান আন্দোলনকে আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

দেলাওয়ার হোসেন আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়িভাড়া ও মেডিক্যাল ভাতা প্রদানের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত ১২ ফেব্রুয়ারি থেকে ২২ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে আসছে।

 আমরা আশা করছি শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আজহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ এবং অন্যান্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। 

এর ব্যত্যয় হলে আগামী ঈদুল আজহার পরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে নিয়ে আবারও কঠোর আন্দোলন গড়ে তুলবে।

সংবাদ সম্মেলনে এসময় সংগঠনটির আহ্বায়ক অধ্যক্ষ মাইন উদ্দিন, যুগ্ম সদস্য সচিব আবুল বাসারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম