Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় জমি নিয়ে তিন পুরুষের বিরোধে পাল্টাপাল্টি মামলা, উত্তেজনা চরমে

Bangla FMbyBangla FM
৪:৫২ pm ০২, জুলাই ২০২৫
in আইন ও আদালত
A A
0

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার মোংলাকুটি (উজানপাড়া) গ্রামে জমিজমা নিয়ে তিন পুরুষ ধরে চলা বিরোধ নতুন করে সংঘর্ষে রূপ নিয়েছে। এ নিয়ে মণ্ডল ও সরকার পরিবারের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়েছে থানায়। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সরকার পরিবার রাজনৈতিক রঙ লাগিয়ে মণ্ডল পরিবারকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টা করছে। তবে মণ্ডল পরিবারের দাবি, তারা বরাবরই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাদেরকে হেয়প্রতিপন্ন করতেই রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে।

পাল্টাপাল্টি মামলা, দুই পক্ষের উত্তেজনা

মণ্ডল পরিবারের সদস্য কায়সার আলম জানান, তার ভাতিজা মনিরুল ইসলামের জমি নিয়ে সরকার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ৩১ মে মনিরুলের বাড়িতে ভাঙচুরের অভিযোগে একটি মামলা (নং ১৫৭/২৫) দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

এরপর ২৯ জুন আবারও হামলার ঘটনা ঘটে। কায়সার আলমের দাবি, ওই দিন চাচা সারোয়ার হোসেন ও ভাই মিঠু মিয়াকে একা পেয়ে সরকার পরিবারের সদস্যরা অতর্কিতে হামলা চালায়। এতে মিঠুর কপালে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। চাচা সারোয়ার হোসেনকেও লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়। আহতদের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কায়সার আলম বাদী হয়ে সরকার পরিবারের ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর পাল্টা হিসেবে ১ জুলাই সরকার পরিবারের আব্দুল লতিফ বাদী হয়ে মণ্ডল পরিবারের ২৫ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন। তিনি বলেন, “আমার ভাই সংঘর্ষে অঙ্গহানি হয়েছে। আপোষ নয়, প্রতিশোধ নেব।”

থানার বক্তব্য ও পরিস্থিতি

পীরগাছা থানার ওসি (তদন্ত) নাহিদ হোসেন জানান, উভয়পক্ষ থানায় মামলা করেছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি তবে আসামিদের ধরতে অভিযান চলছে। এদিকে এলাকায় দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম