(দুমকি,পটুয়াখালী প্রতিনিধি):
পটুয়াখালীর দুমকিতে ৩৫তম জাতীয় প্রবীণ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম সাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আল আমিন, দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন এবং পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমেদ কবির প্রমুখ।

