Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোবিপ্রবির আবাসিক হল থেকে মাদক উদ্ধার, দুই শিক্ষার্থী বহিষ্কার

Bangla FMbyBangla FM
৬:২৮ pm ০১, জুলাই ২০২৫
in ক্যাম্পাস
A A
0

নোবিপ্রবি প্রতিনিধি :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আব্দুল মালেক উকিল হল থেকে গাজা উদ্ধার করেছে হল প্রশাসন। এ ঘটনায় দুই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় নোবিপ্রবির আব্দুল মালেক উকিল হলের ২০৯ নাম্বার রুমে বহিষ্কারকৃত দুই শিক্ষার্থী তানভীর সরকার (এমআইএস, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ) এবং উসাইং সি (এমআইএস, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ) এর সাথে হলের এক আবাসিক শিক্ষার্থীর সিট নিয়ে সমস্যা হলে এক পর্যায়ে হল প্রভোস্ট এবং সহকারী প্রভোস্টবৃন্দ সেখানে উপস্থিত হন। 

মীমাংসা করার এক পর্যায়ে হল প্রভোস্টবৃন্দ পূর্ব সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালালে তারা সেখানে দুইটি পলিথিনের ভেতর আস্ত গাজা জব্দ করেন। তাৎক্ষনিকভাবে প্রভোস্টবৃন্দ রুমে তালা লাগিয়ে দেন। পরবর্তীতে, অভিযুক্ত শিক্ষার্থীদেরকে হল অফিসে জিজ্ঞাসাবাদের পর তারা উক্ত মাদকগুলোকে গাজা হিসেবে সম্মতি জ্ঞাপন করে। 

এ ব্যাপারে হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. তসলীম মাহমুদ বলেন, আমরা মালেক হলের ২০৯ নাম্বার রুমে সিট সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে যাই। আমাদের কাছে পূর্বে কিছু তথ্য ছিলো,যেকারনে মীমাংসার এক পর্যায়ে রুমের লকারে তল্লাসি চালালে আমরা মাদকগুলো পাই। আমরা সাথে সাথে রুমে তালা লাগিয়ে দিই এবং উক্ত দুই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করি। তাদের থেকে লিখিত স্বীকারোক্তী নেয়া হয়েছে। আমি প্রক্টর বরাবর একটি আবেদন করেছি যাতে তারা বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় আইন অনুসারে তাদেরকে শাস্তির আওতায় আনে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম