Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির সভাপতি হলেন নীলফামারীর আরিফ রব্বানী মানিক

Bangla FMbyBangla FM
৪:৩৬ pm ০৯, জুলাই ২০২৫
in সংগঠন
A A
0

 শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

রংপুর রাজশাহী বিভাগের ১৬ জেলার বাস মিনিবাস মালিক সমিতি ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির ২০২৫-২০২৭ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন নীলফামারীর রব্বানী পরিবহনের স্বত্বাধিকারী ও নীলফামারী জেলা বাস -মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আরিফ রব্বানী মানিক। সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।

দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সকল জেলা পর্যায়ে গণপরিবহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করতে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির উদ্যোগে এক জরুরি সভায় এই কমিটি ঘোষণা করা হয়েছে। রাজশাহী নগরীর গ্রেটার রোড এলাকার শাহ ডাইন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (ঢাকা) সভাপতি আব্দুর রহিম বক্স দুধু।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির (ঢাকা) কোষাধ্যক্ষ খোকন মিয়া ও বাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম। এছাড়াও সভায় সিরাজগঞ্জ বাদে রাজশাহী ও রংপুর বিভাগের ১৫টি জেলার বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বাস-ট্রাকের মালিকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আব্দুর রহিম বক্স দুধু বলেন, আপনাদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট উপদেষ্টা ও মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হবে এবং দ্রুততম সময়ে এসব বিষয়ে সমাধানের চেষ্টা করা হবে।” তিনি আরও জানান, “উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতিতে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি হবে।”

নবনির্বাচিত সভাপতি আরিফ রব্বানী মানিক জুলাই মাসে যারা গণআন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সম্মান জানিয়ে বলেন, বর্তমানে যেসব অবৈধ যানবাহন যেমন ব্যাটারি চালিত অটো, করিমন, লোডার ভ্যান যত্রতত্র চলছে, সেগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে বরং আমাদের ২০ বছরের পুরোনো বাস বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল সরকারের নতুন বাজেটে আয়কর বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, একজন শ্রমজীবী পরিবহন মালিক বা চালকের উপর অতিরিক্ত আয়কর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতা। তিনি অবিলম্বে বাড়তি আয়কর প্রত্যাহারের দাবি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম