Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চানখাঁরপুলে ছাত্র-জনতার ওপর গুলি: ৫ আগস্টের ঘটনায় চার্জশিটে উঠে এলো ভয়াবহ তথ্য

Bangla FMbyBangla FM
৬:০৬ am ০৪, জুলাই ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চানখাঁরপুল এলাকায় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে প্রাণ হারান অন্তত ছয়জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলার অভিযোগপত্রে উঠে এসেছে ঘটনার বিস্তারিত বিবরণ।

প্রত্যক্ষদর্শী ও তদন্ত সূত্র জানায়, পুলিশ ওই দিন ব্যারিকেড দিয়ে মিছিল থামাতে গেলে, রমনা বিভাগের তৎকালীন অতিরিক্ত উপকমিশনারের নির্দেশে গুলি চালানো হয়। গুলিতে শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া।

ঘটনার সময় দায়িত্বে থাকা কনস্টেবল অজয় ঘোষ গুলি চালাতে অস্বীকৃতি জানান। তার কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে গুলি চালান কনস্টেবল সুজন হোসেন। চার্জশিটে বলা হয়, গুলি চালানোর সময় কিছু পুলিশ সদস্য উল্লাস করে বলেন, “শেষ!”, “মরছে, মরছে!”

এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আটজন পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে চারজন পলাতক এবং চারজন গ্রেফতার রয়েছেন। তদন্তে উঠে এসেছে, তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এই হামলা পরিচালিত হয়। তবে ওই নির্দেশদাতারা সরাসরি এই মামলায় আসামি নন।

মামলায় চার্জ গঠনের বিষয়ে আদেশ ঘোষণার জন্য আগামী ১৪ জুলাই তারিখ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম