Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে শতবর্ষী মায়ের ছেলের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি

Bangla FMbyBangla FM
২:২৬ pm ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ছেলের বিরুদ্ধে মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন শতবর্ষী এক মা। বৃহস্পতিবার দুপুরে ১১০ বছর বয়সী আমিরুন নেছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। বিচারক রুবেল শেখ অভিযোগ আমলে নিয়ে আসামি মো. ইউনুস মোল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

আসামি ইউনুস মোল্লা ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়ি চালক এবং সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আমিরুন নেছা তিন বছর আগে জমি বিক্রি করে তিন লাখ টাকা ছোট ছেলে ইউনুসের কাছে গচ্ছিত রাখেন। চলতি বছরের ১২ জুন ওই টাকা চিকিৎসার খরচ হিসেবে চাইলে, ইউনুস ক্ষিপ্ত হয়ে মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একপর্যায়ে লাথি মারলে বৃদ্ধা মা মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ সোলায়মান বলেন,
“এটা অত্যন্ত দুঃখজনক যে, একজন মা বাধ্য হয়ে নিজের সন্তানের বিরুদ্ধেই আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত মামলাটি গুরুত্ব দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আমরা আশা করছি, ন্যায়বিচার নিশ্চিত হবে।”

আমিরুন নেছার সাত ছেলে ও দুই মেয়ে রয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত ইউনুস মোল্লা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন,
“জমিজমা নিয়ে ভাইদের সঙ্গে বিরোধ রয়েছে। তারাই মাকে প্রভাবিত করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম