Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদে তজুমদ্দিনে বিএনপির মানববন্ধন

Bangla FMbyBangla FM
৫:৫৯ pm ০১, জুলাই ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; 
hw-remosaic: 0; 
touch: (-1.0, -1.0); 
modeInfo: ; 
sceneMode: Auto; 
cct_value: 0; 
AI_Scene: (-1, -1); 
aec_lux: 105.0; 
hist255: 0.0; 
hist252~255: 0.0; 
hist0~15: 0.0;

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 105.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মো. ইলিয়াস সানি , তজুমদ্দিন (ভোলা):

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার কামারপট্টি এলাকায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে তজুমদ্দিন উপজেলা সদরে আয়োজিত মানববন্ধনে নেতাকর্মী, স্থানীয় সচেতন নাগরিক ও নারী নেত্রীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। অপরাধী যেই হোক, ছাড় দেওয়ার সুযোগ নেই।” তারা আরও জানান, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বরদাশত করা হবে না।

তবে এই ঘটনায় বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনগুলোর নাম ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানানো হয় মানববন্ধনে। বক্তারা দাবি করেন, অভিযুক্ত আলাউদ্দিন নামের একজন ব্যক্তি আগে শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও বহু আগেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার পর তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বক্তারা বলেন, “এই ন্যক্কারজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র চলছে। কিছু ভুয়া ফেসবুক আইডি ও পক্ষপাতদুষ্ট গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এ বিষয়ে দলীয়ভাবে ও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধনে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবাই এক কণ্ঠে দাবি জানান—সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই বর্বর ঘটনার অবসান ঘটানো হোক।

এদিকে ঘটনাটি স্থানীয়ভাবে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলেও তীব্র নিন্দা জানানো হচ্ছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম