Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে জমি নিয়ে বিরোধে হামলা: একই পরিবারের ৩ জন আহত, থানায় অভিযোগ

Bangla FMbyBangla FM
৬:৩৮ pm ২২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:

নীলফামারীর সদর উপজেলার রামনগর ইউনিয়নের দক্ষিণ রামনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

জানা যায়, প্রতিবেশীদের চলাচলের সুবিধার্থে বহু বছর আগে ইদ্রিস আলীর পিতা মৃত উন্না মামুদ তার জমি দিয়ে সরু একটি রাস্তা করে দেন। সময়ের সঙ্গে সেই রাস্তা ধীরে ধীরে দখল করে বড় করেন প্রতিবেশী আশরাফ আলী ও তার আত্মীয়রা। জমি দখল ঠেকাতে গেলে গত শুক্রবার (২০ জুন) সকালে হামলার শিকার হন ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী ইদ্রিস আলী অভিযোগ করেন, আশরাফ আলী তার পৈত্রিক জমির ৫.৫০ শতাংশ ভূমি জবরদখল করে সেখানে ট্রাক্টর চলাচল শুরু করেন। ট্রাক্টর ঘরের বেড়া ভেঙে দিতে পারে এমন শঙ্কায় সতর্ক করতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে ইদ্রিসের স্ত্রী, মেয়ে ও ছোট ভাই আব্দুস সালাম আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে—আশরাফ আলী (৪৪), তার স্ত্রী রুপালী বেগম (৩৬), শহিদার রহমান (৪৭), তার স্ত্রী পারভিন বেগম (৪০) ও ছেলে সোহেল রানা (২৫)। তবে অভিযুক্ত সোহেল রানা বলেন, “আমি রাস্তায় মাটি ভরাট করছিলাম। কথা-কাটাকাটি হয়েছে ঠিক, তবে কোনো হামলার ঘটনা ঘটেনি।”

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এম.আর সাঈদ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম