Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক

Bangla FMbyBangla FM
২:২২ am ১৬, অগাস্ট ২০২৫
in বিশ্ব
A A
0

ইউক্রেইন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসির।

ক্ষমতাধর দুই নেতাকে বহনকারী বিশেষ ফ্লাইট অবতরণের পর থেকেই জল্পনা ছিল—তারা বৈঠকের স্থানে যাবেন একই গাড়িতে নাকি আলাদা আলাদা। অবশেষে সব গুঞ্জন ছাপিয়ে ট্রাম্প-পুতিন একই গাড়িতে করে যাত্রা করেন।

এর আগে প্রথমে পুতিনকে বহনকারী বিশেষ ফ্লাইট আলাস্কার আ্যাঙ্কোরেজে পৌঁছায়। কিছুক্ষণ পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও বিশেষ বিমানে করে আলাস্কায় নামেন।

অবতরণের পর বিমানবন্দরে বিছানো লাল গালিচার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে তারা করমর্দন করেন। প্রথম করমর্দনের পর ট্রাম্প পুতিনের হাতের ওপর মৃদু চাপড়ে দেন। পরে আবারও করমর্দন করে হাসিমুখে সংবাদমাধ্যমের জন্য ছবি তোলেন দুই নেতা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকে দুই নেতার সঙ্গেই তিনজন করে প্রতিনিধি থাকবেন। পুতিনের সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।

লাভরভ দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আর উশাকভ এক দশকের বেশি সময় ধরে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম