Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইবিতে সিআরসির নেতৃত্বে নাজমুল-আঁখি, স্কুল পরিচালনায় আজিজুর

Bangla FMbyBangla FM
৫:৫৭ am ১৬, অগাস্ট ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মাহফুজুল হক পিয়াস, ইবি:

পথশিশুদের কল্যাণে কাজ করা সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫-২৬ অর্থবছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফোকলোর স্টাডিজ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ফারিহা আঁখি। এছাড়া পৃথক একটি স্কুল কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. আজিজুর রহমান।

শুক্রবার (১৫ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো: রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব মুন্সীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

এছাড়া সিআরসি’তে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু, হাসিবুর রহমান ও আব্দুল আজিজ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রমজান আলী রজব ও মো. রেজাউল করিম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আসাদুল্লাহ আল গালিব এবং সহ-সাংগঠনিক সম্পাদক আঁখি আলমগীর।

নতুন কমিটিতে আরও রয়েছেন- অর্থ সম্পাদক মাহবুব আলম, উপ-অর্থ সম্পাদক রাদিফা মুমতাহিনা, দপ্তর সম্পাদক সাইফুদ্দিন সিদ্দিকী, উপ-দপ্তর সম্পাদক রুবাইয়া হোসেন, প্রচার সম্পাদক মাহফুজা আলী নিশাত, উপ-প্রচার সম্পাদক মো. সাঈদী হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. সানজিদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সায়মা বিনতে সায়েম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. মারুফ হাসান নাহিন এবং সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম প্রান্ত।

এছাড়াও সংগঠনের স্কুল পরিচালনার লক্ষ্যে স্কুল কমিটিতে শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক হয়েছেন তানভীর আহমেদ, স্কুল ও ছাত্রবৃত্তি সম্পাদক সাধনা ইসলাম, অর্থ সম্পাদক মারুফ হাসান এবং ছাত্রকল্যাণ সম্পাদক তানমিন জাহান।

নতুন কমিটি সম্পর্কে সাধারণ সম্পাদক ফারিহা আঁখি বলেন, “আগামী এক বছর আমরা পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে নানামুখী কার্যক্রম হাতে নেব। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

সভাপতি মো. নাজমুল হাসান বলেন, “সিআরসি বিশ্বাস করে সহযোগিতামূলক অংশগ্রহণেই গড়ে উঠবে পথশিশুমুক্ত মানবিক বাংলাদেশ। সুবিধাবঞ্চিত শিশুদের সফল অংশগ্রহণে আমরা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম