মিসরের এক পরিবারে তিন ভাইবোনই ২০২৬ সালের হজের জন্য লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। কায়রোয় অনুষ্ঠিত হজ লটারির ফলাফলে প্রথমে বোনের নাম এবং পরে বড় ভাইয়ের নাম ঘোষিত হয়।
আবেগে আপ্লুত হয়ে বড় ভাই সিজদায় লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বোনের নামও উচ্চারণ করা হলে তিন ভাইবোন ও তাদের পরিবার আনন্দে কেঁদে ফেলেন।
মিসরের হজ ব্যবস্থায় প্রতি বছর সীমিত সংখ্যক মানুষ লটারির মাধ্যমে হজে যাত্রার সুযোগ পান। লাখো আবেদনকারীর মধ্যে তিন ভাইবোনের নাম পরপর ঘোষণা হওয়াকে স্থানীয়রা এক বিরল সৌভাগ্য হিসেবে দেখছেন।
২০২৬ সালে এই তিন ভাইবোন প্রায় ৫০ হাজার মিসরীয় হজযাত্রীর সঙ্গে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে যাত্রা করবেন।

