Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লার হোমনায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

Taslima TanishabyTaslima Tanisha
৭:৫০ pm ০৫, অক্টোবর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0
শাহ আলম জাহাঙ্গীর, (কুমিল্লা, প্রতিনিধি )
কুমিল্লার হোমনায় বজ্রপাতে  বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৩জন নিহত ও ২জন আহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে ময়মনসিংহ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম (২৩), নালা দক্ষিণ গ্রামের মতিউর রহমানের ২ মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া সুলতানা (২৩)।
আহত অটোরিকশাচালক ছামাদ মিয়া ও বাবুল মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নালা দক্ষিণ গ্রামের মকবুল হোসেন জানান, নিহত মমতাজ বেগম ২ সন্তানের জননী এবং তার ছোট বোন জাকিয়া সুলতানা বিএসসি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ঢাকার ইউনিক নামের একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করতো। খোদেদাউদপুর গ্রামের নিহত রাশেদ বিসিএস পরীক্ষায় এবার অবতীর্ন হয় বলে স্থানীয় সূত্র জানায়।
এলাকাবাসী জানান, দুপুরে ৩ জন ভবানীপুর খেয়াঘাটে খেয়া পার হওয়ার অপেক্ষায় ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মমতাজ বেগম ও জাকিয়া সুলতানা মারা যান। গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলামকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর চাচা শফিক মিয়া বলেন, ভাতিজা আজ সকালে ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল। পরে বজ্রপাতে মৃত্যুর খবর পাই।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রণব কুমার দেবনাথ বলেন, বজ্রপাতে আহত অবস্থায় এক যুবককে আনা হলে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।
ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম গণী জানান, নিহতদের মধ্যে মেয়ে দুই জন নালা দক্ষিণ গ্রামের এবং ছেলেটি খোদেদাউদপুর গ্রামের।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম