Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত

Tanazzina TaniabyTanazzina Tania
১০:০৮ pm ০৭, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর চারঘাটে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এরমধ্যে ২জন ঘটনাস্থলে ও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। আজ শুক্রবার (৭নভেম্বর) সন্ধ্যায় চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের  মানছুর আলীর ছেলে মারুফ আহম্মেদ (১৭), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল (৩০), এসকে বাদল গ্রামের হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী(২৩) ও একই এলাকার মিলনের ছেলে মারুফ (১৮)। নিহতদের লাশ উদ্ধারে পর পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শিরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে ৩ বন্ধু চারঘাট বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারুফ ও শিমুল মারা যায় এবং  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তুহিন মারা যান। এমন দুর্ঘটনা কোন ভাবেই মেনে নিতে পারছে না নিহতের পরিবার ও এলাকাবাসী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম