জানা যায়, দুপুরে একসঙ্গে খেলার ছলে গ্রামের পাশের একটি খালে গোসল করতে নামে শিশুরা। অনেকক্ষণ বাড়িতে ফিরে না আসায় খোঁজ শুরু করে তাদের পরিবার। পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
নিহত শিশুরা হলো—
১. মোছাঃ তানহা, পিতা: মোঃ তারিকুল ইসলাম
২. মোছাঃ তারিন, পিতা: মোঃ আনারুল ইসলাম
৩. মোছাঃ সিনতিহা, পিতা: মোঃ সাজ্জাদ হোসেন
তিনজনেরই বাড়ি চাপাতলা গ্রামে।
স্থানীয়রা জানান, শিশুরা সবসময় একসঙ্গেই সময় কাটাতো, খেলা থেকে শুরু করে সবকিছু করতো একত্রে। তাদের একসঙ্গে এমন করুণ বিদায়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার ও আত্মীয়স্বজন। গোটা গ্রামে বইছে শোকের মাতম।
এ ঘটনায় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা শিশুদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

