Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডেঙ্গুতে ৯ মাসে ২০০ মৃত্যু, ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৪৭ হাজার ছাড়াল

Taslima TanishabyTaslima Tanisha
৩:১৬ pm ০২, অক্টোবর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরের প্রথম ৯ মাসে ২০০ জন মারা গেছেন। এর মধ্যে গতকাল (১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও দুই জন ডেঙ্গু জ্বরে প্রাণ হারিয়েছেন — একজন নারী ও একজন পুরুষ, বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। তারা ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ৯ মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১,৭০৫ জন, ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন এবং ২০১৯ সালে ১৭৯ জন।

অক্টোবরের প্রথম দিনে দেশে ৪৯০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৭,৮৩২ জনে পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ও ভর্তি ঘটেছে সেপ্টেম্বর মাসে, যখন ১৫,৮৬৬ জন হাসপাতালে ভর্তি হন এবং ৭৬ জন প্রাণ হারান।

বছরের অন্যান্য মাসে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যা এভাবে:

জানুয়ারি: ১,১৬১ ভর্তি, ১০ মৃত্যু

ফেব্রুয়ারি: ৩৭৪ ভর্তি, ৩ মৃত্যু

মার্চ: ৩৩৬ ভর্তি, ০ মৃত্যু

এপ্রিল: ৭০১ ভর্তি, ৭ মৃত্যু

মে: ১,৭৭৩ ভর্তি, ৩ মৃত্যু

জুন: ৫,৯৫১ ভর্তি, ১৯ মৃত্যু

জুলাই: ১০,৬৮৪ ভর্তি, ৪১ মৃত্যু

আগস্ট: ১০,৪৯৬ ভর্তি, ৩৯ মৃত্যু

সেপ্টেম্বর: ১৫,৮৬৬ ভর্তি, ৭৬ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, নতুন ভর্তি রোগীর মধ্যে ১৪২ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার, ১০৫ জন ঢাকা বিভাগের, ২৮ জন ময়মনসিংহ বিভাগের, ৬৪ জন চট্টগ্রাম বিভাগের, ১৩ জন রংপুর বিভাগের এবং ১৩৮ জন বরিশাল বিভাগের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২,৩৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ঢাকার হাসপাতালে ৮০৮ জন এবং ঢাকার বাইরে ১,৫৫১ জন চিকিৎসা নিচ্ছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম