Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, ৪৫ জন উদ্ধার

Taslima TanishabyTaslima Tanisha
২:২৯ pm ১৩, ডিসেম্বর ২০২৫
in Lead News, দুর্ঘটনা, রাজধানী
A A
0

রাজধানীর কেরানীগঞ্জে বহুতল ভবন ‘জাবালে নুর টাওয়ার’-এর ভূগর্ভস্থ গুদামে আগুন লাগার ঘটনা এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে এবং এ সময় ভবন থেকে ৪৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেশিরভাগ দোকানের শাটার ও কলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভানো হচ্ছে। প্রচুর ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ লাগছে।

শাহজাহান শিকদারের বরাত দিয়ে জানা যায়, জাবালে নুর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত হলেও বেজমেন্ট মাত্র একটি। প্রথম ও দ্বিতীয় তলায় গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ঝুট গোডাউন রয়েছে, তৃতীয় তলা থেকে ওপরের তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট। বেজমেন্টে প্রবেশপথ মাত্র দুটি, তাই আগুন নেভাতে সময় বেশি লাগছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ৩টি ব্রিদিং টেন্ডার ও ১টি হ্যাজম্যাট টেন্ডারসহ মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আরও ৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণের নেতৃত্বে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, যিনি বলেন, “ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হলেও দোকানপাট ও শাটারের কারণে আগুন নেভাতে বেগ লাগছে। চারদিক থেকে আগুনকে অন্য ভবনে ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, ভবনে কোনো কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি এবং আগুনের সময় যে বিস্ফোরণের শব্দ শুনা গেছে তা ব্যাকড্রাফট-এর কারণে হয়েছে।

উল্লেখ্য, শনিবার ভোর ৫:৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া গেলে ভোর ৫:৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম