Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যৌথ বাহিনীর অভিযানে টিসিবির ২০ টন গম জব্দ

Tanazzina TaniabyTanazzina Tania
৫:২৪ pm ১৫, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
স্টাফ রিপোর্টার:
পিরোজপুর সদর উপজেলার বড় ভাইজোড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সরকারি টিসিবির ২০ টন গম জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাওলাদার ফুড প্রোডাক্টস মিলকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ডে দণ্ডিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ২০ মিনিটে পিরোজপুর সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম। তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন সাহিদ ইকবাল সান ও পুলিশ সদস্যরা।
অভিযানকালে হাওলাদার ফুড প্রোডাক্টস মিলে সরকারি বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ গম মজুদ পাওয়া যায়। উপস্থিত শ্রমিকরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং মিলের মালিক ও ম্যানেজার অনুপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে মিলটি সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরে মালিক ও ম্যানেজারকে পরদিন (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে পুনরায় অভিযানে দেখা যায়, তারা বৈধ কোনো কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। এ অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩ এর ৩৮/৫৮ ধারা অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, টিসিবির পণ্য কোনো অবস্থাতেই অবৈধভাবে মজুদ করে বাজারে বিক্রি করতে দেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম