Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিকআপ খাদে পড়ে রাঙ্গামাটিতে ২ শ্রমিকের প্রাণহানি

Tanazzina TaniabyTanazzina Tania
৫:০৬ pm ১৬, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

রিপন মারমা, রাঙ্গামাটি:

​রাঙ্গামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়কে কাঠবোঝাই একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে মগবান ইউনিয়নের কামিল্লাছড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ির বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এই ঘটনায় বিনয় চাকমা (৩৫) নামে একই এলাকার আরেক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে গাছ বোঝাই করে মিনি পিকআপটি কাপ্তাই সড়কের একটি ঢালু রাস্তা দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে গড়িয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তিন শ্রমিক গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

​স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান জানান, রাতে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত অন্য শ্রমিকের চিকিৎসা চলছে।
​রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম