Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুমকিতে অটোবাইক দুর্ঘটনা, নিহত ২

Tanazzina TaniabyTanazzina Tania
৩:৪৩ pm ২৬, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি -বাউফল সড়কের রাজাখালি শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন সড়কে মালামাল পরিবহনের টমটম অটোবাইক সংঘর্ষে অটোবাইক যাত্রী রবিউল (৬) ও ইব্রাহীম (৫৫)নামের ২যাত্রী নিহত ও অপর ২যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন, সুমন সর্দার (২৫), আবদুল কাদের (৫০)। ‍তাদের গ্রামের বাড়ি বাউফলের ঝিলনা ও কলতা এলাকায়। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু রবিউলের বাড়ি পার্শ্ববর্তি বাউফল উপজেলার ঝিলনা এবং ইব্রাহীমের গ্রামের বড়ি কলতা এলাকায়।
স্থানীয় সূত্র জানায় লিঙ্করোড থেকে দ্রুতবেগের মালামাল পরিবহনের স্যালো ইঞ্জিন চালিত টমটমের সাথে দ্রুত বেগের অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোবাইক উল্টে গেলে শিশুসহ ৪যাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষনা করেন। অপর আহত ২জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ নিহত ২জনের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দিন বলেন, লাশের সুরতহাল করে মর্গে পাঠানো হবে। এব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম