জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুর -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ এবং জামায়াতের প্রার্থী মজিবর রহমান আযাদীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
১১ জানুয়ারি নির্বাচন কমিশনে আপীল শুনানি শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য যাচাই-বাছাই পড়বে নানা ত্রুটি দেখিয়ে জামালপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ছিলেন। নির্বাচন কমিশনে আপিল করার পর তাদের প্রার্থীতা ফিরে পান।

