মুহাম্মদ মহসিন আলী ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ গাঁজা সহ ২ যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ মনির হোসেন (১৯) ও মোঃ সজল (২৭)। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস,এম মো,শফিকুল ইসলাম।
রেলওয়ে পুলিশ জানায়, শুক্রবার আখাউড়া থানা পুলিশ ও রেলওয়ে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা জানান তারা প্রতিনিয়ত ভারত সীমান্ত হতে গাঁজা সংগ্রহ করে ট্রেনযোগে রাজধানী ঢাকা ও আশেপাশে এলাকায় সরবরাহ করে থাকেন।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস, এম মো,শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে আখাউড়া রেলওয়ে থানায় ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

