Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টসহ অভিযানে ১৭ জন গ্রেপ্তার

Tanazzina TaniabyTanazzina Tania
৫:০৭ pm ২২, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২- এর অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৭জন গ্রেপ্তার হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ৬ জন, বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১১ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে ৩ জন রয়েছেন।

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃত ৬ জন হলেন, নয়ন আলী (৩০), জাহিদুল ইসলাম (৩৬), আজিজুল ওরফে আইদুল (৫৩), গোলাম রসুল (৫৭), শহিদুল ইসলাম (৪৮) ও জিয়াউর রহমান (৪৫)। নগরীর ৬ নম্বর ওয়ার্ড বসুয়া গ্রামের যুবলীগ কর্মী নয়ন আলী রাজপাড়া থানার বসুয়া মধ্যপাড়া এলাকার মন্টু আলীর ছেলে। আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম শাহমখদুম থানার বড় বনগ্রাম কুচপাড়া এলাকার শমসের আলীর ছেলে। আওয়ামী সমর্থক আজিজুল ওরফে আইদুল কর্ণহার থানার হুজুরিপাড়া এলাকার মৃত সাইফুদ্দিনের ছেলে। আওয়ামী লীগ কর্মী গোলাম রসুল মৃত মমিন মণ্ডলের ছেলে।

হুজুরিপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি শহিদুল ইসলাম মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং একই এলাকার যুবলীগের সেক্রেটারি জিয়াউর রহমান মৃত আবুল হোসেনের ছেলে। গোলাম রসুল, শহিদুল ইসলাম ও জিয়াউর রহমান-তিনজনই কর্ণহার থানার বাতাস মোল্লা এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম