Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় ইছামতিতে বড়শির টানে ধরা পড়ল ১৬ কেজির পাঙ্গাস

Tanazzina TaniabyTanazzina Tania
৯:১৯ pm ০২, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদীতে বড়শির টানে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। মাছটি ধরেছেন শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের দুই যুবক বিল্লাল হোসেন (২৫) ও আব্দুর রহিম (২২)।

রোববার প্রতিদিনের মতো বড়শি হাতে নদীতে যান তারা। কিছুক্ষণ অপেক্ষার পর বিল্লালের হুইল বড়শিতে হঠাৎ তীব্র টান অনুভূত হয়। শুরু হয় রোমাঞ্চকর এক লড়াই মাছের সঙ্গে মানুষের। প্রায় ২০ মিনিট খেলিয়ে খেলিয়ে অবশেষে তিনজনের সহযোগিতায় মাছটি পাড়ে (তীরে) তোলা হয়।

নদীর পাড়ে তখন যেন ছোটখাটো উৎসবের আমেজ। স্থানীয়রা ছুটে আসে বিশাল মাছটি দেখতে। কেউ বলেন ২০ কেজি, কেউ বলেন ১৮ কেজি। ওজন নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক। শেষ পর্যন্ত ভুলোট গ্রামের শিপন হোসেনের দোকানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১৬ কেজি। পরে উপস্থিত ক্রেতারা প্রতি কেজি ৩০০ টাকা দরে মাছটি কেটে ভাগ করে নেন। তাতে এক মাছেই তাদের পকেটে আসে ৪ হাজার ৮০০ টাকা।

মাছ ধরার আনন্দে উচ্ছ¡সিত বিল্লাল হোসেন বলেন, আমরা প্রতিদিনই বড়শি নিয়ে ইছামতিতে যাই। কিন্তু এত বড় মাছ এই প্রথম পেয়েছি। এবছর নদীতে মাছ বেশ ভালো ধরা পড়ছে।

শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, নদীতে বড়শি দিয়ে মাছ ধরা আইনসঙ্গত। এমন বড় পাঙ্গাস সাধারণত উজানের পানিতে ভারতের দিক থেকে ভেসে আসে। স্থানীয় খামার বা পুকুরে এত বড় মাছ সাধারণত চাষ হয় না।

ইছামতি নদীতে এ ধরনের বড় মাছ ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই বলেছেন, বহু বছর পর নদীতে এমন বড় মাছ দেখা গেল, যা এক সময়ের প্রাণবন্ত ইছামতির পুরনো স্মৃতি ফিরিয়ে এনেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম