লালমনিরহাট প্রতিনিধি:
৯ ডিসেম্বর শীতের সকালেই লালমনিরহাটের শীতার্ত, গরিব ও অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এই মানবিক কার্যক্রম উদ্বোধন করে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক সহায়তগুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।
বিশেষ করে শীতের সময় দুর্ভোগ লাঘবে বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের মতো লালমনিরহাট ব্যাটালিয়নও প্রতিবছর ন্যায় এবারও শীতার্থদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে আয়োজিত হয় জনসচেতনতামূলক মতবিনিময় সভা। সভায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা, মাদক নির্মূল, মানবপাচার প্রতিরোধ, সামাজিক বন্ধন জোরদারসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
স্থানীয়রা, বিজিবির মানবিক ও সামাজিক উদ্যোগকে স্বাগত জানান।

